শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব একাদশের হয়ে যারা আসছেন বাংলাদেশে

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি বিশেষ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। কোচ হিসেবে থাকবেন টম মুডি।

খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিশ্ব একাদশের স্কোয়াডে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে আছেন লুঙ্গি এনগিডি। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন চার জন (ক্রিস গেইল, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড ও শেলডন কটরেল)। ইংল্যান্ড থেকে আছেন তিন জন (অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো ও আদিল রশিদ)।

নিউজিল্যান্ড থেকে আছেন দুজন। রস টেইলর ও মিচেল ম্যাকলেনাগান। অস্ট্রেলিয়া থেকে থাকছেন অ্যান্ড্রু টাই।

এদিকে বিশ্ব একাদশের বিপক্ষে খেলতে ভারতের রিশাব পান্ট, কুলদ্বীপ যাদব, শিখর ধাওয়ান এবং মোহাম্মদ শামি, আফগানিস্তান থেকে রাশিদ খান, মুজিব উর রহমান, নেপাল থেকে সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা ও পেরেরার ঢাকায় আসার কথা রয়েছে। এ ছাড়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মধ্যে একজন আসতে পারেন বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ