শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়ছেন সৌম্য

news-image

স্পোর্টস ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এখন শুধু মালাবদলের অপেক্ষা।

সৌম্যর পারিবারিক সূত্র জানিয়েছে, খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে বাগানবাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে দুই হাজার অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ে উপলক্ষে সৌম্যর সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে আশীর্বাদ সেরেছেন তিনি। গেল শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায় নিজ বাড়িতে তা সারেন ব্যাটিং অলরাউন্ডার। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, সেই অনুষ্ঠানের সব কার্যক্রম নিষ্পন্ন হয় হরিণের চমড়ার ওপর।

পাত্রী আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছেন তারা। সৌম্যর স্বপ্নের রানির বাড়ি পিরোজপুরে। তিনি খুলনায় বসবাস করেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তার নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ