,

প্রেস লেখা স্কুটিতে গাড়ির ধাক্কা, ২ নারী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থানা এলাকায় মহাখালীর সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। তারা দুজনই একটি স্কুটিতে ছিলেন। ওই স্কুটিতে প্রেস লেখা ছিল। তবে নিহতরা সাংবাদিক কি না তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো একটি গাড়ি তাদের স্কুটিতে ধাক্কা দেয়। তখন তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর পথচারী ও পুলিশ তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, নিহত দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের ব্যবহৃত স্কুটিতে প্রেস লেখা স্টিকার দেখা গেছে। তবে ঢামেকে নেওয়ার পর একজনের অফিসের কার্ডে দুলদানা আক্তার কচি নাম দেখা গেছে। তিনি পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি সেলস অফিসার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ওই দুই নারীকে ঢামেকে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহতের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর