উত্তপ্ত দিল্লি : নিহতের সংখ্যা বেড়ে ২০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষের গোষ্ঠীদের অব্যাহত সংঘর্ষে জ্বলছে দিল্লি। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। ভারতের রাজধানীতে চলমান এ সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রোববার ও সোমবারের মতো গতকাল মঙ্গলবারও উত্তপ্ত ছিল দিল্লি। জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে দিনভর চলে অগ্নিসংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর।

এ ছাড়া সোমবার বহু জায়গায় ১৪৪ ধারা জারি করেছিল দিল্লি প্রশাসন। তবে ১৪৪ ধারা অমান্য করে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিএএ বিরোধী ও পক্ষের বিক্ষোভকারীরা। গতকালের সংঘর্ষে নতুন করে মারা যান ১৫ জন।

এর আগে গত সোমবারের সংঘর্ষে মারা গিয়েছিলেন পাঁচজন। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। দিল্লির অব্যাহত এ সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

গতকাল উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় সংঘর্ষ দেখা দেয়। বিভিন্ন বিল্ডিং থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দিল্লির রাস্তায় লাঠি, ভাঙা কাঁচের টুকরা, ইট-পাথর পড়ে থাকতে দেখা যায়।

রোববার, সোমবারের মতো মঙ্গলবারের সংঘর্ষেও দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় তাদের অবশ্য মাঠে নামতে দেখা গেছে। পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে দেখা গেছে। চাঁদবাগ ও ভজনপুরা এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ছবিও ধরা পড়েছে।

মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে কারিফিউ জারি করা হয়। এসব এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের দাবি উঠেছিল। তবে প্রশাসন জানিয়েছে, যথেষ্ট পুলিশ নামানো হয়েছে। এখনই সেনা নামানোর দরকার নেই।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তিন দফায় বৈঠকে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল মঙ্গলবার সংঘর্ষস্থল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা যায়নি তাকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ