শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া একাদশ-বিশ্ব একাদশের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আগেই ঘোষণা হয়েছিল। এবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা করা হলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া স্কোয়াডে বাংলাদেশের রয়েছেন ৪ জন, ভারতের ৬ জন, শ্রীলঙ্কান ২ জন, আফগানিস্তানের ২ জন ও একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আছেন সান্দীপ লামিচানে।

বিশ্ব একাদশে ইংল্যান্ডের রয়েছেন ৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩ জন, নিউজিল্যান্ডের ২ জন, অস্ট্রেলিয়ার ১ জন ও দক্ষিণ আফ্রিকার ২ জন রয়েছেন।

বিশ্ব একাদশ দল:

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, জনি বেয়ারস্টো, নিকোলাস পুরান, ফাফ ডু প্লেসি, রস টেলর, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিদি, মিচেল ম্যাকক্লেনগান ও অ্যান্ড্রু টাই।

এশিয়া একাদশ দল:

লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাশ, ঋষভ পন্থ, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিব উর রহমান।

মার্চের ১৮-২২ তারিখের মধ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ