,

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক : পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এরইমধ্যে রাজধানীর কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ের শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। ২৪ ঘণ্টায় ডিমলায় ১৩, তেতুলিয়ায় ৫, চুয়াডাঙ্গায় ৩, বদলগাছিতে ২, রাজশাহী ও বগুড়ায় ১ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর ঢাকা, ফরিদপুর, সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের সঙ্গে দক্ষিণা বাতাসের সংমিশ্রণে আকাশে মেঘ জমছে। মঙ্গল ও বুধবার বৃষ্টি হতে পারে। এই সময়ে বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৭ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন ফের তাপমাত্রা বাড়বে বলে জানান বজলুর রশিদ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা