ব্রাহ্মণবাড়িয়ায় নিজস্ব কোম্পানির গাড়িচাপায় কর্মচারী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কোম্পানির নিজস্ব গাড়ির চাপায় ইমরান মিয়া (২৭) নামে ইউনিলিভারের এক কর্মচারী নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে উপজেলার লালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। ইমরান মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের জুরু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানির নিজস্ব মাইক্রোবাসে করে পণ্য পৌঁছে দিতে লালপুর বাজারে যান ইমরান। ওই বাজারের বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ শেষ করে গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় চালক ইঞ্জিন স্টার্ট দিলে হঠাৎ গাড়ির নীচে চাপা পড়েন ইমরান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ওসি(তদন্ত)মো:ময়নাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ