মো. সাইফুল আলম ডিজিএফআইয়ের নতুন ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে, যাতে বেশ কয়েকজন দুই তারকা জেনারেল পেয়েছেন নতুন দায়িত্ব।

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হয়েছেন একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়ে আসা মেজর জেনারেল মো. সাইফুল আলম। গুরুত্বপূর্ণ এ পদে তিনি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের উত্তরসূরি।

ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে ডিজিএফআইর ১৪ তলা ভবনে গত তিন বছর দায়িত্ব পালন শেষে মেজর জেনারেল সাইফুল আবেদীনকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করে পাঠানো হয়েছে সাভারে।

সাভারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আকবর পেয়েছেন মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব। সেখানে তিনি মেজর জেনারেল এনায়েত উল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে সেনা সদরদপ্তরে পাঠানো হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে। আর ওই পদে এতদিন দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হুমায়ুন কবির যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পেয়েছেন। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ