শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ‌রিণের চামড়ার ওপর আশীর্বাদ অনুষ্ঠান, যে ব্যাখ্যা দিলেন সৌম্যর বাবা

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার আগামীকাল বুধবার বিয়ে করছেন। তবে গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় নিজের বাড়িতে সম্পন্ন হয় তার আশীর্বাদ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সব কার্যক্রম সম্পন্ন হয় হরিণের চমড়ার ওপরই। এরপরই সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের এই ক্রিকেটার। এবার সেই বিত‌র্কের বিষয়ে মুখ খুলেছেন তার বাবা।

সৌম্যর বাবা কি‌শোরী মোহন সরকার ব‌লেন, ‘এটি মূলত পা‌রিবা‌রিক ঐতি‌হ্যের নিদর্শন। চামড়া‌টি মূলত প্রার্থনার জন্য ব্যবহার করা হয় এবং বহু পুরানো। যুগ যুগ ধরে ব্যবহৃত হ‌য়ে আস‌ছে, যা বংশানুক্রমে পাওয়া। আমি পে‌য়ে‌ছি আমার বাবার কাছ থেকে। আমার জানা মতে, তিনি তার বাবার কাছ থেকে পেয়েছি‌লেন।’

তবে এটি প্রথমে কে ব্যবহার করেছিলেন তা তার জানা নেই বলেও জানান কিশোরী মোহন। তিনি বলেন, ‘পূর্বপুরুষ থেকে পাওয়া আরও অনেক জিনিস আমার কাছে রয়েছে। সৌম্য আমার ছোট ছেলে, তার বিয়ে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। তবে হরিণের চামড়ার বিষয়টি নি‌য়ে এক‌টি গ্রুপ তিলকে তাল করার চেষ্টা করছে। কেন কর‌ছে তা আমি জা‌নি না।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়া ছবিতে দেখা যায়, হরিণের চামড়ার তৈরি আসনের ওপর বসা ও দাঁড়া‌নো অবস্থায় প‌রিবা‌রের সদস্যরা সৌম্যকে আশীর্বাদ কর‌ছেন। তার আশীর্বাদের সব কার্যক্রম সম্পন্ন হয় হরিণের চামড়ার ওপরই।

আগামীকাল বুধবার ২৬ ফেব্রুয়া‌রি ক‌নে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে বি‌য়ের পি‌ঁড়ি‌তে বস‌বেন সৌম্য সরকার। আর ২৮ ফেব্রুয়া‌রি সাতক্ষীরার মোজাফফর গা‌র্ডে‌নে অনু‌ষ্ঠিত হ‌বে তাদের বৌভাত।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ