বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় আরও এক বাংলাদেশীকে জিম্মি করেছে আইএস

67169_leadআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় আরও এক বাংলাদেশিকে অপহরণ করেছে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার নাম মো. আনোয়ার হোসেন। তিনি নোয়াখালীর বাসিন্দা। শুক্রবার লিবিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় সির্ত নগরীর দক্ষিণে অবস্থিত একটি তেলক্ষেত্রে কাজ করার সময় জঙ্গিদের হাতে অপহৃত হন বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার এই একই ঘটনায় অপহৃত হন আনোয়ার। কিন্তু নামের মিল থাকায় প্রথমে তাকে সুদানি নাগরিক বলে ভুল করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। পরবর্তীতে তাকে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়। এদিকে এই দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশকে আশ্বস্থ করেছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনার পর পার্শ্ববর্তী আরেকটি তেলক্ষেত্রে থেকে ২১ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।