,

রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে মমদেল ও বাবলু

news-image

রংপুর ব্যুরো : রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেতপট্টিস্থ রংপুর মহানগর জাতীয় শ্রমীকলীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয় শ্রমিকলীগ মহানগর কমিটির সাধারণ সম্পাদক এমএ মজিদ।

নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ টি পদের মধ্যে ৫টি পদে নির্বাচন হয়। নির্বাচন পরিদর্শন করেন রংপুর শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল লতিফ সরকার। রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি পদে নির্বাচিত হয় মমদেল মিয়া, সহ সভাপতি পদে (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন নাসির উদ্দিন বাবলু, সহ সাধারণ সম্পদক পদে নির্বাচিত হন শ্রী রতিন বর্মন, সাংগঠনিক সম্পদক পদে নির্বাচিত হন আতিকুর রহমান ইলিয়াছ, অর্থ সম্পদক পদে নির্বাচিত হন নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত মমিনুল ইসলাম, প্রচার সম্পদক পদে (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত রুমানা, কার্যকরি সদস্য (বিনা প্রতিদ্বন্দিতায়) নির্বাচিত গোরাঙ্গ বিজয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তমলিম উদ্দিন, আজাদ হোসেন, ফজলে রাব্বি, মানিক। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন আমজাদ হোসেন, পুলিং অফিসার এমএ মালেক মুকুল, পলাশ, পর্যবেক্ষক শাহরিয়ার হোসেন বিটুল, রাজু আহমেদ রাজু, নির্বাচনি উপদেষ্টা ছিলেন বীর মুক্তিযোদ্ধ আব্দুর রাজ্জাক, এ্যাড. সহিদুল ইসলাম। এদিকে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর