জন্ম নিয়েই রাগ দেখাল নবজাতক!

news-image

অনলাইন ডেস্ক : সাধারণত নবজাতক জন্মের সময় কান্না করে। অনেক আদর করে থামাতে হয় সেই কান্না। স্বাভাবিকভাবে কান্না না করলে চিকিৎসকরা নবজাতকের ফুসফুস ভালো রাখার জন্য কান্না করানোর চেষ্টা করেন। এবার এক নবজাতককে চিকিৎসকরা কান্না করাতে গিয়ে ঘটল অন্যরকম ঘটনা, নবজাতকটি কান্না তো করেই না উল্টো রেগে আগুন!

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল’র খবরে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হাসপাতালে এক কন্যা শিশু জন্মগ্রহণ করে। জন্মের পর শিশুটি কান্না না করায় চিকিৎসকরা তাকে কান্না করানোর চেষ্টা করে। কান্না না করে শিশুটি চিকিৎসকদের ওপর রাগ দেখায়। পরে তাকে আর কাঁদাতে পারেননি চিকিৎসকরা। তার অ্যাম্বিক্যাল কর্ড কাটার আগে থেকেই চিকিৎসকেরা তাকে কাঁদানোর চেষ্টা করেন। কিন্তু সে কাঁদেনি, উল্টো রেগে গেছে। নবজাতকের এই ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইসাবেলা পেরেরা ডি জিসাস নামের শিশুটির রেগে আগুন হওয়ার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেছেন তার বাবা রড্রিগো কুনস্টম্যান। পেশাদার আলোকচিত্রী রড্রিগো কুনস্টম্যান তার শিশুর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। নবজাতকের এমন অভিব্যক্তি নিমেষেই ভাইরাল হয়ে গেছে।

রড্রিগো কুনস্টম্যান বলেন, ‘এই মুহূর্তটা কখনোই ভোলার নয়। একদিকে খুব দুঃশ্চিন্তা তার মধ্যে জন্মানোর ঠিক পরই মেয়ের এমন অভিব্যক্তি যদি ক্যামেরাবন্দি না করতাম, তবে কিছুতেই আমার স্ত্রীকে এই দৃশ্য দেখাতে পারতাম না। চিকিৎসকরা রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছিলেন ওকে কাঁদানোর চেষ্টায়। তারপর এমন এক্সপ্রেশনে চিকিৎসকরা হেসেই ফেলেছেন।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ