,

বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাসেল (২৪) ও ফয়সাল (২৬)। রাসেলের বাড়ি কুমিল্লায়, আর ফয়সালের বাড়ি নোয়াখালী।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা দুর্ঘটনায় দুইজন নিহতের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হৃদয় পরিবহন নামে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের চাপায় পড়ে দুই বন্ধু নিহত হন।

হৃদয় পরিবহনের বাসচালক ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। তাদের থানাহাজতে আটক রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা