সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে দলে আফিফ-নাইম

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলে অভিষেকর পর টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন ও তরুণ ওপেনার মোহাম্মদ নাইম শেখ।

আফিফ ও নাইমকে দলে রাখা প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, নাঈম ও আফিফ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাই তাদের নেয়া হয়েছে।

আগামী ১, ৩ ও ৬ মার্চ সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম ২ ওয়ানডেতে বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী