,

আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নুহাশপল্লীতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে বার্ষিক আনন্দভ্রমণ সম্পন্ন হয়েছে।

২০১৯ খ্রিস্টাব্দে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন প্রতিষ্ঠিত হবার পর এ বনভোজন ছিল প্রথম আনন্দভ্রমণ । এসোসিয়েশনের সকল সদস্যরা একত্রিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ে মুখরিত হয়ে উঠেছিলো বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নুহাশপল্লী চত্বর।

শনিবার (২২ ফেব্রæয়ারি) দিন ব্যাপি এ আনন্দভ্রমণ নেতৃত্ব দেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আক্তারুজ্জামান রঞ্জন ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি(১) নিতাই চন্দ্র ভৌমিক, সহ-সভাপতি(২) বাবুল সিকদার ,সাংগঠনিক সম্পাদক তসলিম আহমেদ, কার্যকরি সদস্য সাংবাদিক আদিলউদ্দিন আহমেদ,সাংবাদিক জহির সিকদার ও অতিথিবৃন্দ।

পরিশেষে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন আনন্দভ্রমণে অংশ গ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ