সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম-নাজমুলের জুটি ভাঙলেন ট্রিপানো

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে তারা তোলে ২৬৫ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফ হাসানকে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ক্যারিয়ারের শুরুর তিন ইনিংসেই ব্যর্থ হলেন তিনি। তার আউটের পরে তামিম-নাজমুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

কিন্তু দলীয় ৯৬ রানে ট্রিপানো বলে বাজে শর্ট খেলে ফিরে গেছেন তামিম।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৯৯/২। নাজমুল ৪৫ ও মুমিনুল ২ রানে ব্যাট করছেন।

এর আগে ৬ উইকেটে ২২৮ রান নিয়ে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন তারা বাকি ৪ উইকেট হারায় ৩৭ রানে। সফরকারীরাও প্রথম দিনের শুরুতে উইকেট হারিয়েছিল। কিন্তু প্রিন্স মাসভুরে এবং অধিনায়ক ক্রেগ আরভিন ১১১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। মাসভুরে ৬৪ রান করে নাঈম হাসানের বলে তারই হাতে ক্যাচ দিয়ে আউট হন।

এরপর নাঈম তোপ দেগে ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজাকে তুলে নেন। তবে এক প্রান্তে দাঁড়িয়ে দলকে ভরসা দিয়ে যাচ্ছিলেন আরভিন। তিনি শেষ পর্যন্ত প্রথম দিনের শেষ বেলায় ১০৭ রান করে নাঈমের দুর্দান্ত এক ডেভিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় দিনের শুরুতে জিম্বাবুয়ে শিবিরে ছোবল বসান আবু জায়েদ ও তাইজুল ইসলাম।

আগের দিন দুই উইকেট পাওয়া আবু জায়েদ দ্বিতীয় দিন জিম্বাবুয়ের আরও দুই উইকেট তুলে নেন। প্রথম দিন খরুচে বোলিং করেও কোন উইকেট না পাওয়া তাইজুল দ্বিতীয় দিন তুলে নেন ‍দুই উইকেট। জিম্বাবুয়ের ইনিংসের পত্তন তোলেন তিনি। রেগিস চাকাভাকে আউট করেন ৩০ রানে। তার আগে কার্লটন টিশুমাকে ফেরান তাইজুল। প্রথম দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন নাঈম হাসান। তিনি নেন ৪ উইকেট।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে