শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইউনিভার্স বস’ সোনার আংটি বাজারে এলো

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ২২ গজে তার শাসন করার ক্ষমতাকে কুর্নিশ করে ক্রিকেটবিশ্ব। ক্রিকেটের সব ফরম্যাটে ধামাকাদার ব্যাটিংয়ের জন্য ভালোবেসে দৈত্যাকার ক্রিস গেইলকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকেন ক্রিকেটপ্রেমীরা। আদতে স্বভাব শান্ত ক্যারিবিয়ান কিংবদন্তি নিজেও পছন্দ করেন নামটি শুনতে। সেই উপাধিতে যুক্ত হলো নতুন পালক।

এবার ‘ইউনিভার্স বস’ নামে নতুন নিখাদ সোনার আংটি এলো বাজারে। অস্ট্রেলিয়ার বিখ্যাত ম্যাকলিন অ্যান্ড কো-জুয়েলার্সের নিরলস প্রচেষ্টায় এটি তৈরি করেছে। আংটিটির উদ্বোধন করেছেন খোদ গেইল নিজেই।

এতে ‘ইউনিভার্স বস’ট্যাগ করা হয়েছে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ডের প্রতিকৃতি, সংক্ষেপে তার নামও খোদাই করা হয়েছে আংটিটিতে।

এর একদিকে লেখা রয়েছে ৩৩৩। টেস্টে এটিই গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আংটির নিচে রয়েছে তার হস্তাক্ষর।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে সেই আংটির ভিডিও পোস্ট করেছেন গেইল। এত বড় কর্মযজ্ঞের জন্য ম্যাকলিন অ্যান্ড কো-জুয়েলার্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি আংটিটি যে তার দারুণ পছন্দ হয়েছে, তাও জানিয়েছেন টি-টোয়েন্টি কিং।

এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে আছেন গেইল। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে চুটিয়ে খেলে যাচ্ছেন তিনি। কোনো সুযোগই হাতছাড়া করছেন না ‘ইউনিভার্স বস’।

আগামী মার্চে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর। বিশ্বের তুমুল জনপ্রিয় ঘরোয়া এ লিগে ফের ব্যাট হাতে মাঠ মাতাতে দেখা যাবে গেইলকে। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি।

৪০ বছর বয়সী বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যানকে ২ কোটি রুপি দিয়ে কিনেছে বলিউড সুন্দরী প্রীতি জিন্তার দল। এর আগে ওয়েলিংটনে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট চলাকালীন কমেন্ট্রি বক্সে দেখা গেছে তাকে।

তথ্যসূত্র:ক্রিক ট্র্যাকার/টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ