লিওনেল মেসির ১০০০!

news-image

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ পর বার্সেলোনার হয়ে চার গোল করলেন লিওনেল মেসি। রাতে লা লিগায় তার ৪ গোলে ভর করে বার্সেলোনা ৫-০ ব্যবধানে হারিয়েছে এইবারকে। মেসির ক্যারিয়ারে এটি ৫৪তম হ্যাটট্রিক। অবশ্য লা লিগায় এটা ৩৭তম। তবে জাদুকরী এক ফিগারে পৌঁছে গেছেন মেসি। তার ক্যারিয়ার গোল ৬৯৬টি হয়েছে। আর গোলে অ্যাসিস্ট করেছেন ৩০৬টিতে। সব মিলিয়ে ১০০২টি গোলে তার ভূমিকা রয়েছে।

লা লিগার এই ম্যাচে ৪০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন লিওনেল মেসি। পরের অর্ধে অবশ্য তিনি আরো একটি গোল করেছেন। বার্সেলোনা বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে। লা লিগার পয়েন্ট টেবিলে অবশ্য তারা শীর্ষে উঠে এসেছে। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এখন বার্সেলোনা। ১ ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ রয়েছে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ