সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়ন জাপা’র কমিটি গঠন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন শাখার জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় মোখলেছুর রহমান বখশি সভাপতি ও সুজাউদ্দৌল্লা সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বাবুল মিয়া নির্বাচিত হন।

গতকাল শনিবার ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে বড়বিল ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুর আমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জেলা সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব খতিবার রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান বখশির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বড়বিল ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আওরঙ্গজেব হোসেন বাদশা, জাপা নেতা হাফিজ হায়দার খালিদ, আজগার আলী, লাল মিয়া, বাবুল মিয়া প্রমূখ।

এ সময় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সদস্য রেজাউল করিম রঞ্জু, জাতীয় সাইবার পার্টির সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, ছাত্র সমাজের সভাপতি নুরুল হুদা নাহিদ সহ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী