,

মোয়াজ্জেম হোসেন শামীমের ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির শোক

news-image

ব্রাহ্মণবাড়িয়ার দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড স্পেশালাইজড হসপিটালের পরিচালক মোয়াজ্জেম উদ্দিন আহাম্মেদ শামীম গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরে বাদ আসর শহরের ট্যাংকের পাড় জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি জেলার আখাউড়া উপজেলার ঘোলখার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নেৃতবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজনসহ পরিচিতজনরা উপস্থিত ছিলেন।

এদিকে মোয়াজ্জেম হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। মোয়াজ্জেম হোসেন শামীমের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল মালিক সমিতির নেৃতবৃন্দ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা