শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কর্নেল সারওয়ার-বিন-কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ইন্টারপোলের রেড অ্যালার্টধারী শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাই বসেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সহযোগীদের নিয়ন্ত্রণ করতেন। তাদের মধ্যে অন্যতম শাকিল মাজাহার। তবে ২০১৭ সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসম্পাদক রাজীব হত্যার পর চাপে পড়েন ছাত্রলীগের এক সময়ের এ নেতা। কারণ এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি হিসেবে তার নাম উঠে আসে।

এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে শাকিলই ছিলেন জিসানের ডানহাত। তবে এ মুহূর্তে ঠিক কী কারণে শাকিল ঢাকা এসেছেন, সে বিষয়টি পরিষ্কার নয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ