নিখোঁজের দেড় বছর পর র‌্যাবের সাবেক অধিনায়ক হাসিনুর বাড়ি ফিরলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের প্রায় দেড় বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমান।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর পল্লবীর ডিওএইচএসে বাসায় ফেরেন। এ প্রতিবেদককে এ তথ্য জানিয়েছেন হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার। তিনি জানান, হাসিনুর গতরাত সাড়ে ১২টার দিকে বাসায় এসেছে। এতোদিন কোথায় ছিল, না ছিল এসব বিষয় এখনো তিনি শোনেননি। এর বেশি বলতে চাননি হাসিনুরের স্ত্রী।

২০১৮ সালের ৮ আগস্ট রাত ১০টার দিকে মিরপুরের পল্লবীর ডিওএইচএসের বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় হাসিনুরকে। তিনি র‌্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসার ছিলেন। সেনাবাহিনীতে চাকরির সময় রাষ্ট্রদ্রোহের মামলায় দণ্ডিত হয়ে পাঁচ বছরের জেল খেটে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলেন। তিনি এক সময় র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেন তিনি।

গত বছরের ৯ আগস্ট হাসিনুর রহমানের নিখোঁজের বিষয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছিলেন, হাসিনুর রহমানের নিখোঁজের বিষয়টি নলেজে আছে। এ বিষয়ে আমরা কাজ করছি। আমাদের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে। হাসিনুর রহমানের নিখোঁজ হওয়ার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা র‌্যাবকে জানাতে অনুরোধ করেছিলেন তিনি।

জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে হিযবুত তাহরীর নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষক ও হিযবুত তাহরীরের উপদেষ্টা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার হন। তার জবানবন্দি থেকেই হাসিনুর রহমানের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তখন হাসিনুর রহমান র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ