,

ঢাকায় কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতীয় কবির মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট : ঢাকায় কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দিতে এসে হৃদরোগে মারা গেছেন ভারতের কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকায় এক কবিতা পাঠের অনুষ্ঠানে যোগদানের কথা ছিল তার।

অনুষ্ঠানে যোগ দিতে সকালে প্রস্তুতি নিচ্ছিলেন সত্যব্রত। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হোটেলের বাথরুমে পড়ে যান। কবিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কবি সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। গত তিন বছর ধরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠের আমন্ত্রণ পেয়ে ঢাকায় আসছিলেন তিনি।

সত্যব্রতের ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন কবি। শরীর ভালো যাচ্ছিল না। কিন্তু ভাষার টানে, কবিতার টানে নিমন্ত্রণ ফিরিয়ে দেননি। প্রতিবারের মতো এবারও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কবিতা পাঠের আমন্ত্রণ পেয়ে ঢাকায় ছুটে গিয়েছিলেন। কিন্তু এবার আর তার কবিতা পাঠ করা হল না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কবির লাশ তার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে স্থানীয় পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ছুটে যান। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা