সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের সামলে নিল জিম্বাবুয়ে

news-image

বাংলাদেশি বোলাররা লাইন লেহ্ন ঠিক রেখে বোলিং করলেন। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাও ধৈর্যর পরীক্ষা দিলেন। তাতে সফলই বলা যাবে সফরকারিদের। মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম সেশনের খেলায় যে তাদের খুব একটা বিপদে ফেলতে পারলেন না বাংলাদেশের বোলাররা।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৮০ রান নিয়ে প্রথম সেশনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। প্রিন্স মাসভরে ৪৫ আর ক্রেইগ আরভিন ২৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

টস জিতে ব্যাট করতে নেমে বেশ ধীরেসুস্থে শুরু করে জিম্বাবুয়ে। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহী আর এবাদত হোসেন প্রথম ৪ ওভারই নেন মেডেন। পঞ্চম ওভারে ১ রান আসলেও সেটি ছিল ওয়াইড থেকে। ৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল বিনা উইকেটে মাত্র ১।

জিম্বাবুয়ের সেই ধৈর্যের বাঁধ শেষ পর্যন্ত ভাঙেন আবু জায়েদ রাহী। ইনিংসের অষ্টম ওভারে এসে আঘাত হানেন ডানহাতি এই পেসার। ২ রান করে গালিতে নাইম হাসানের ক্যাচ হন জিম্বাবুইয়ান ওপেনার কেভিন কাসুজা।

তবে ৭ রানের মাথায় প্রথম উইকেট হারালেও পরে সেই ধাক্কা কাটিয়ে ওঠেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিন আর প্রিন্স মাসভরে অবিচ্ছিন্ন থেকে গড়েছেন ৭৩ রানের জুটি।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা