ডমিঙ্গো অবসর নিতে বলেছেন মাহমুদউল্লাহকে!
স্পোর্টস ডেস্ক : হঠাৎই ব্যক্তিগত কারণ দেখিয়ে তৃতীয় দফায় পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সেজন্য ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডেতে খেলছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
জানা গেছে, টেস্টে মাহমুদউল্লাহ রিয়াদের ধারাবাহিক ফর্মহীনতায় বেশ অসন্তুষ্ট কোচ ডমিঙ্গো আর নির্বাচকমণ্ডলীরা।
যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি তাকে।
এরইমধ্যে গুঞ্জন উঠেছে, মাহমুদউল্লাহকে অবসর নিতে বলেছেন কোচ ডমিঙ্গো। তবে গুঞ্জনটি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ডমিঙ্গো নিজেই।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘আমি মাহমুদউল্লাহকে অবসর নিতে বলেনি কখনো। এটি আমার কাজও নয়।’
সংবাদমাধ্যমকে ডমিঙ্গো স্পষ্ট ভাষায় বলেন, ‘কোনো ক্রিকেটারকে খেলা ছাড়তে বলা আমার কাজ নয়। মাহমুদউল্লাহকে অবসরে যেতে বলেছি এমন খবর নিছক গুজব। তিনি কখন দেশের হয়ে খেলা থামাতে চায়, এটা ঠিক করার অধিকার তার প্রাপ্য। ’
তাহলে জিম্বাবুয়ে টেস্টে মাহমুদউল্লাহ নেই কেন এমন প্রশ্নে ডমিঙ্গো বলেন, ‘এটা নির্বাচকমণ্ডলীর ব্যাপার। আমি মনে করি, মাহমুদউল্লার জন্য টেস্ট দলের দরজা খোলা। যদিও কাজটা তার জন্য সহজ নয়। কারণ খুব দ্রুতই হয়তো সে ফিরছে না। কিন্তু তার মতো একজন ক্রিকেটার, যে কিনা এত বছর ধরে খেলেছে। সেজন্য তাকে বেনিফিট অব ডাউট দিচ্ছি।’
মাহমুদউল্লাহর প্রশংসা করে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘মাহমুদউল্লাহর লড়াকু খেলোয়াড়। আমি নিশ্চিত কঠিন লড়াই করে সে টেস্ট দলে তার জায়গা ফের পাকাপোক্ত করবে। ৪৯টা টেস্ট খেলেছে সে। বাংলাদেশের জন্য দারুণ পারফর্ম করেছে। এ রকম দৃঢ়চেতা মানসিকতা ও দলে জায়গা ফিরে পাওয়ার জেদ আমাদের জন্য ভালো।’
প্রসঙ্গত, টেস্টে ধারাবাহিক ফর্মহীনতার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। রাওয়ালপিন্ডি টেস্টে তার আউট হওয়ার প্রক্রিয়া দেখে প্রশ্ন ওঠে বিসিবির উচ্চ মহলে।
মাহমুদউল্লাহর শারীরিক ভাষা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বোর্ডের অনেক পরিচালক। টেস্ট থেকে আপাতত সরিয়ে নিয়ে ওয়ানডের দিকে মনযোগী হতে বলা হয় মাহমুদউল্লাহকে।











