শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষে ভারতের ৪ ক্রিকেটার এশিয়া একাদশে খেলবেন

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মার্চে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা।

১৮ ও ২১ মার্চ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এতে খেলার জন্য ভারতের পাঁচ ক্রিকেটার চেয়েছিল বিসিবি। তবে চারজন ক্রিকেটারের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তারা হলেন- টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি,ওপেনার শিখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি এবং চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। তাতে রয়েছে খোদ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ডটির প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির অনুমোদন।

জানা গেছে, এই খেলার সময় ফ্রি থাকবেন এ চার ক্রিকেটার। সেই চিন্তা করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তাদের নাম পাঠিয়েছেন তিনি।

বিশ্বস্ত সূত্র জানায়, বিসিবির একটি তালিকা দরকার। এশিয়া একাদশ তৈরির জন্যই এটি প্রয়োজন তাদের। তাই এ চারজন ক্রিকেটারের নাম পাঠিয়েছেন সৌরভ। আলোচিত সময়ে ফ্রি থাকবেন কোহলি, ধাওয়ান, শামি ও কুলদীপ।

এশিয়া একাদশে থাকছেন না পাকিস্তানের কোনো ক্রিকেটার। ওই সময় পিএসএলে ব্যস্ত থাকবেন তারা। স্বভাবতই তাতে বাংলাদেশ-ভারতের ক্রিকেটারের প্রাধান্য থাকছে। বাকি ক্রিকেটার থাকবেন শ্রীলংকা-আফগানিস্তান থেকে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ