রাত পোহালেই পর্দা উঠছে নারী বিশ্বকাপের

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী বিশ্বকাপের সপ্তম আসর শুরু হচ্ছে শুক্রবার। এবারের আসর আয়োজন করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে আসরের প্রথম ম্যাচে সিডনিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে অজিরা।

প্রতিযোগিতার আগের আসর গড়িয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সে আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা।

গত আসরের আগে পুরুষ ও নারী বিশ্বকাপ আয়োজিত হতো একই সময়ে। ২০১৬ সালের সে আসরে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের পাশাপাশি শিরোপার উল্লাসে মেতে ওঠে নারী দলও। ভারতে অনুষ্ঠিত সে আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্রমীলা ক্রিকেট দল। সে বছরই বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

২০০৯ সালে নারী বিশ্বকাপের উদ্বোধনী আসর মাঠে গড়ায় ইংল্যান্ডে। সে আসরে নিউজিল্যান্ডের মেয়েদের হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিকরা। এরপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও বাংলাদেশে অনুষ্ঠিত পরের তিন আসরের শিরোপাই জিতে নেয় অস্ট্রেলিয়া।

টর্নামেন্টে এ পর্যন্ত অনুষ্ঠিত ছয় আসরে চারবারই শিরোপা জয় করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাকি দুটি শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।

একনজরে কোন আসরে কে চ্যাম্পিয়ন:
২০০৯ ইংল্যান্ড
২০১০ অস্ট্রেলিয়া
২০১২ অস্ট্রেলিয়া
২০১৪ অস্ট্রেলিয়া
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ
২০১৮ অস্ট্রেলিয়া

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ