,

একুশের নিরাপত্তায় র‍্যাব প্রস্তুত

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাসহ সকল জায়গায় র‍্যাবের নজরদারি থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘অমর একুশের আয়োজনকে নির্বিঘ্ন করতে বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে বিভক্ত করে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত থাকবে র‍্যাব। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স রিজার্ভ থাকবে এবং র‍্যাবের হেলিকপ্টার স্ট্যান্ডবাই থাকবে।’

র‍্যাব ডিজি বলেন, ‘একুশে ফেব্রুয়ারিতে আজিমপুর কবরস্থানেও অনেকে শহীদদের কবরে শ্রদ্ধা জানাবেন, সেখানেও র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এ ছাড়া ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ এলাকার একুশের নিরাপত্তায় র‌্যাবের নজরদারি থাকবে।’

শহীদ মিনার এলাকার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘শহীদ মিনারের পুরো এলাকায় পর্যাপ্ত পরিমাণ ফুট পেট্রোলিং, বাইক ও কার পেট্রোল টিম থাকবে। এর বাইরে সাদা পোশাকেও থাকবে র‍্যাব সদস্যরা।’

এ সময় এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, ‘এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ ইভেন্টে যত বেশি নিরাপত্তা থাকবে, মানুষ তত স্বাচ্ছন্দে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা