,

দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে এ ঘটনায় নিহতেরা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

এসময় ডাকাতের ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্যাপুর থানার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হামিদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৩০)।

জানা গেছে, মঙ্গলবার রফিকুল ও ওয়াজেদকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিয়ে বৃহস্পতিবার ভোরে নবাবগঞ্জের শালখুরিয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে অভিযানে যায় পুলিশ। আটক দুই ডাকাত সদস্যের সহযোগীরা বিষয়টি টের পেয়ে পুলিশের উপর গুলি ছোড়ে। ডাকাতদের ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ডাকাত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রফিকুল ও ওয়াজেদের মরদেহ উদ্ধার করা হয়।

এসময় আহত হন-নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামসুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) রিমেল মানিক, কনস্টেবল তুষার ও কাদের। আহতদের পুলিশের নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই ডাকাতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর