,

নতুন করে করোনাভাইরাসে প্রাণ গেল আরও ১১৪ জনের

news-image

অনলাইন ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ১১৮ জনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০৮ জন করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত হুবেই প্রদেশের। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, নতুন করে গতকাল ৩৯৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী নিশ্চিত করা গেছে। তবে তা আগের দিনের চেয়ে কম। মঙ্গলবার এক হাজার ৭৪৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে। এ মাসের মধ্যে গতকালই সবচেয়ে কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে হুবেই প্রদেশেরই ৩৪৯ জন। দেশটিতে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭৬ জনে।

এর মধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এটাই মধ্যপ্রাচ্যে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা।

আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার নতুন করে ৩১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ তে।

সিঙ্গাপুরে কোভিড–১৯ রোগে আক্রান্ত বাংলাদেশি কর্মীর অবস্থা এখনো সংকটাপন্ন। ১২ দিন ধরে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজের (এনসিআইডি) নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী এই বাংলাদেশি নাগরিকের ফুসফুসে জটিল প্রদাহ ছিল।

গতকাল বুধবার বিকেলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাংলাদেশের পাঁচ নাগরিকের মধ্যে প্রথমে আক্রান্ত হওয়া ব্যক্তির অবস্থা সংকটাপন্ন। তবে তাঁকে সুস্থ করতে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। চীনের মূল ভূখণ্ডের বাইরে ২৯ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়েছে। মারা গেছে ছয়জন। আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ইরান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর