,

মুজিব বর্ষ এবং ভাষার মাসে বিডি ক্লিন তারুণ্যের শহীদ মিনার পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন

news-image

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার ৩৩তম সচেতনতা মূলক পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতে ও এই সংগঠনটি বিভিন্ন ভাবে সচেতনতা মূলক পরিচ্ছন্ন কাজ করে যাচ্ছে।

মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসকে সামনে রেখে বিডি ক্লিনের লাল- সবুজের তারুন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেন। আজ ১৯ ফেব্রুয়ারী রোজ বুধবার সকাল ৮.০০ – ১১.৩০ টা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চলতে থাকে।এটি তাদের ৩৩ তম পরিচ্ছন্নতা অভিযান।

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমন্বয়ক সোহান মাহমুদের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার সুপারভাইজার গোলাম মোস্তফা , পৌর সভার টিম লিডার মোঃ এমরান হোসেন, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ,মেহেদী হাসান, নেহাল ইকরাম ,সাঈম হাসান, বিজয় মল্লিক আমেনা খাতুন, জান্নাত আক্তার,নুরুন্নবী, ইমরান আহমেদ, মেহেদী হাসান কাশ্মীর , ইয়াদ আহমেদ, আল- নাঈম প্রমূখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌরসভা এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় সোহান মাহমুদ জানান, বিডি ক্লিন ২০১৬ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ফরিদ উদ্দীনের হাত ধরে মাত্র ২৪ জন সদস্য নিয়ে যাত্রাশুরু করেন। বিভাগ, ও জেলা পর্যায়ে কাজ শুরু করেছিল বর্তমানে উপজেলা পর্যায়ে কাজ শুরু হয়েছে এখন সংগঠনটিতে প্রায় ২০,০০০ এর ও অধিক সেচ্ছাসেবী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তাদের লক্ষ তাদের উদ্দেশ্য হচ্ছে যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করা সে বিষয়ে মানুষকে সচে তন করা ও ২০২১ সালে বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে বিশ্বের মাঝে তুলা ধরা। বাংলাদেশকে চতুর্থতম নোংরা দেশের কলঙ্ক মোচন করা।তাই পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষে সমগ্র দেশব্যাপী বিডি ক্লিন কাজ করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা