,

দিনাজপুরে ওয়াকিল হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুরের বিরামপুরে চাঞ্চল্যকর ওয়াকিল উদ্দীন মন্ডল হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায় দিয়েছে দিনাজপুর জেলা দায়রা জজ আদালত। একই মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন বিচারক। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১ জনকে বিচারক খালাস প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ মো. আনোয়ারুল হক এই রায় প্রদান করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, দিনাজপুরর বিরামপুর উপজেলার খয়েরবাড়ী (মির্জাপুর) গ্রামের মৃত সাহেব উদ্দীনের ছেলে মোঃ মোসলেম উদ্দিন (৫৫), একই এলাকার মোঃ জাফর উদ্দিনের ২ ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫) ও মোঃ মামুনুর রশিদ (৩৭)।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী হলেন, একই উপজেলার খয়েরবাড়ী এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে সোহেল রানা (২৫)। মামলায় বেকসুর খালাস পাওয়া একজন হলেন, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী মো. মোসলেম উদ্দিনের স্ত্রী মোছাঃ মেহেরুন বেগম (৩৬)।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার মির্জাপুর খয়েরবাড়ী মৌজার ১ দশমিক ৩৩ শতকের ১টি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াকিল উদ্দীন মন্ডলের ভগ্নিপতি মনজের আলীর সাথে আসামীদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০১১ সালের ২৫ জুন সকাল সাড়ে ৭টায় আসামীরা ওই পুকুরে বেআইনীভাবে প্রবেশ করে। এ সময় ওয়াকিল উদ্দীন মন্ডল আসামীদের সাথে কথা বলতে গেলে আসামীরা রামদা, কুড়াল, হাসুয়া ও ছোড়া দিয়ে ওয়াকিল উদ্দীন মন্ডলকে এলোপাথারিভাবে হামলা করে এবং ঘটনাস্থলে ওয়াকিল উদ্দীন নিহত হন।

এই ঘটনায় নিহত ওয়াকিল উদ্দীনের স্ত্রী মোছাঃ বিলকিছ বানু পরদিন ২৬ জুন বিরামপুর থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক মামলাটি তদন্ত করে আদালতে ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন সময়ে মামলার ৫নং আসামী ময়েজ উদ্দীন মারা গেলে বিচারক তার নাম চার্জশীট থেকে বাদ দেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুর রহমান ও আসামী পক্ষে এ্যাড. মাজহারুল ইসলাম সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা