রংপুরের শিশু রাব্বি’র গেম গুগল প্লে-তে
রংপুর ব্যুরো : জুমবাই এফপিএস ডেথ সুটিং নামে গুগল প্লে-তে প্রকাশ পেয়েছে রংপুরে কাউনিয়ার শিশু রাব্বি হোসেনের নির্মিত নতুন গেম। অ্যাকশন ও আর্কেড ঘরনার এই টপ ডাউন স্পেস শ্যুটার গেমটির রয়েছে ৪টি ধাপ।
ডাউনলোডঠিকানা ttps://play.google.com/store/apps/details?id=com. dead.shot.zombie.fp-s.shoting,game
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের যেকোনো মোবাইলেই খেলা যায় গেমটি। গেমটি ডাউনলোড করা মাত্রই খেলোয়াড় এর শব্দ মৃত আত্মাদের যুদ্ধের বার্তা পাবেন। আতœাদের উপর পাল্টা আক্রমণের জন্য সেই দেশের সরকার একজন কমান্ডারকে দায়িত্ব দেন। সেই কমান্ডার যুদ্ধ করে আত্মাদের গুলি করে হত্যা করে। আর যুদ্ধকালীন সময়ে সংগৃহিত পয়েন্ট দিয়ে অস্ত্রেরের গতি ও ক্ষমতা বাড়াতে পারবেন। পয়েন্ট ব্যবহার করে আহত যোদ্ধার চিকিৎসা করা, নতুন অস্ত্রও কিনতে পারবেন।
জানাগেছে, কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শৈশব থেকে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে দৃষ্টিতে আসে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ গ্রামের শিশু রাব্বি হোসেন। ১১ বছর বয়সে সে মোবাইলে গেম খেলতে খেলতে নিজেই গেম নির্মাণের উদ্যোগ নেয়। গেম নির্মাণে শিশুটির সহযোগিতা করে পিতা আনোয়ার হোসেন। কিনে দেয়া হয় কম্পিউটার। দীর্ঘ ছয় বছর পরিশ্রমের পর শিশু রাব্বি হাসান জুমবাই এফপিএস ডেথ সুটিং নামে গেম নির্মাণ শেষ করে। যাচাই-বাছাই শেষে জুমবাই এফপিএস ডেথ সুটিং গেমটি চলতি বছর ৭ ফেব্রুয়ারি গুগল প্লে প্রকাশ করে। বর্তমানে রাব্বি হাসানের বয়স ১৭ বছর।











