সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমাদের প্রেরণা যুবাদের বিশ্বজয়

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আকবর আলীরা দেশের ক্রিকেটকে উপহার দিয়েছেন নিজেদের ইতিহাসের সেরা সাফল্য। যে সাফল্য প্রেরণা হিসেবে কাজ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরুর অপেক্ষায় থাকা নারী ক্রিকেট দলেরও। সোমবার বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন এমনটাই জানিয়েছেন।

শুক্রবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে সোমবার ছিল আসরে অংশ নিতে যাওয়া ১০ দলের অধিনায়কের অফিশিয়াল ফটোসেশন। সিডনির তারোঙ্গা চিড়িয়াখানায় ফটোসেশনে অংশ নেন অধিনায়কেরা। হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও।

এ সময় আসরে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে সালমা বলেন, ‘আমাদের অনূর্ধ্ব-১৯ দল সম্প্রতি বিশ্বকাপ জয় করেছে। যেটা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা ভালো শুরুর অপেক্ষায় আছি।’

আসরে ‘এ’ গ্রুপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের স্মৃতি থাকলেও এই আসরে তাদের কঠিন প্রতিপক্ষই মানছেন সালমারা।

ভারতের বিপক্ষে ১১ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ২ ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ খেলে জয় ২টিতে। অন্যদিকে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাংলাদেশের মেয়েদের জন্য একেবারে অচেনা প্রতিপক্ষ।

সালমা ভারতকে হারানোর প্রসঙ্গ টেনে বলেন, ‘এশিয়া কাপ আমাদের জন্য অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু আমার নজর এখন শুধুই বিশ্বকাপে। আমরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচে মনযোগ দিতে চাই।’

২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে