সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে আকবর আলিরা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মূল লড়াই শুরুর আগে আজ দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে জিম্বাবুয়ে। সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। এই ম্যাচে আগে ব্যাট করবে সফরকারীরা

বিসিবি একাদশে রয়েছে সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্কোয়াডের ছয় খেলোয়াড়- অধিনায়ক আকবর আলি, ওপেনার পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, পেসার শরিফুল ইসলাম, ব্যাটসম্যান শাহাদাত হোসেন এবং তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের বিপক্ষে খেলার সুযোগ পেলেন তারা।

বিসিবি একাদশ স্কোয়াড:

মোহাম্মদ নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিসাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড:

সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমসেম মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিঙ্গানিমা, চার্ল মুমবা, টিনোটেন্ডা মুতমবদজি, আইন্সলে দলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং চার্ল্টন শুমা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে