সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ‘দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি’র ঘটনা ঘটেছে। এতে আইয়ুব আলী (৫৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পাশে শালবাগান এলাকায় এ ‘গোলাগুলি’র ঘটনা ঘটে। আইয়ুব আলী উপজেলার রেল কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে।

ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বলেন, ডিবি পুলিশের একটি দল রাতে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। এ সময় তারা শালবাগানের ভেতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়। মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পিছু হটতে থাকে। স্থানীয়দের জানমাল রক্ষায় পুলিশও ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা চলে গেলে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পিকআপে দিনাজপুর এম. আব্দুর রহিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খোঁজ নিয়ে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী আইয়ুব বলে নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, ২ রাউন্ড গুলি, ২টি অবিস্ফোরিত ককটেল, ২টি লোহার হাসুয়া, ২টি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী