মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি উদ্বোধনের প্রায় দেড় বছর পরও চালু হয়নি

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মণবাড়িয়া : উদ্বোধনের প্রায় দেড় বছরেও চালু হয়নি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। এতে অলস পড়ে আছে বিশাল অবকাঠামোসহ মূল্যবান যন্ত্রপাতি। ব্যাহত হচ্ছে হাঁসের ডিম ও উন্নত জাতের হাঁসের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্য। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় জনবলের অভাবে এটি চালু করা যাচ্ছে না। তবে শীঘ্রই এটি চালু হবে।

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরী, প্রাণী সম্পদের উন্নয়ন, হাঁসের মাংস ও ডিমের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের ১৪ টি জেলায় হেচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার গড়ে তোলার প্রকল্প গ্রহন করে সরকার। এই প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কুন্ডা ইউনিয়নের তুল্লা পাড়ায় তিন একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় হেচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার। ২০১৮ সালের পহেলা নভেম্বর এটির উদ্বোধন করা হয় ।প্রায় ২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হেচারি ভবন, ২তলা বিশিষ্ট ব্রুডার শেড, গ্রোয়ার শেড, ২ তলা বিশিষ্ট অফিস বিল্ডিং কাম ট্রেনং সেন্টার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। খামারে বর্তমানে একজন নৈশ প্রহরীসহ ২ জন নিয়োজিত আছেন। এতে খামারটি চালু করতে না পারায় হাওর এলাকার উন্নত জাতের হাঁস ও ডিম উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি খামরীরা বঞ্চিত হচ্ছে এর সুফল থেকে। এছাড়া কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে হাওর বেষ্ঠিত এ এলাকার মানুষ। খামারটি দ্রুত চালু করলে আর্থিক ভাবে লাভবান হবার পাশাপাশি এলাকায় নতুন নতুন খামার গড়ে উঠত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, এ বি এম সাইফুজ্জামান উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানিয়ে ২/১ মাসের মধ্যেই খামারটি চালু সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী