,

নির্ভয়া ধর্ষণ ও হত্যা : ফাঁসির নতুন তারিখ ৩ মার্চ ভোর ৬টা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির বহুল আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির ফাঁসি কার্যকরের নতুন তারিখ ঘোষণা করেছেন আদালত। গতকাল আদালত জানিয়েছে, ৩ মার্চ ভোর ছয়টার চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এর আগে দুবার আদালত দিনক্ষণ ঠিক করে দিলেও আইনি জটিলতার কারণে ফাঁসি কার্যকর হয়নি।

এবার আদালত জানিয়েছেন, আসামিদের আইনি সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এ খবরের পর আসামিরা কারাগারে অনশন শুরু করেছে বলে গতকাল এনডিটিভি জানিয়েছে। তিহার কারা কর্তৃপক্ষ গতকাল সোমবার জানিয়েছে, চার অপরাধী বিনয় শর্মা, পবনগুপ্ত, মুকেশ সিংহ ও অক্ষয় সিংহ তাদের সব আইনি সুযোগ ব্যবহার করে ফেলেছে এবং তাদের কারও কোনো আবেদন আদালতে অমীমাংসিত নেই। এর পরই আদালত মৃত্যুদ- কার্যকরের দিন ধার্য করেছেন।

এদিকে নির্ভয়ার মা আশা দেবী জানিয়েছেন, আমি আশা করি এটাই ফাঁসির চূড়ান্ত তারিখ হতে চলেছে। তিনি আদালতের রায়ে খুশি বলেও জানান। প্রসঙ্গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর বাসে ধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক তরুণী। তার ওপর পাশবিক নির্যাতন ও তাকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনা ওই সময় ভারতসহ গোটা বিশ্ব শিউরে উঠেছিল।

এমন বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল গোটা ভারত। ওই তরুণীর প্রকৃত নাম প্রকাশ করা হয়নি সেই সময় থেকেই প্রতিকী নাম হিসেবে নির্ভয়া সবার মনে জায়গা করে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা