,

মিন্নির আদালত পরিবর্তনে আবেদন শুনবেন হাইকোর্ট

news-image

নিউজ ডেস্ক : আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা বরগুনা থেকে ঢাকার আদালতে ট্রান্সফার (বদলি) চেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নির আবেদন বুধবার শুনবেন হাইকোর্ট।

সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের জবাবে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, বিরতিহীনভাবে এ মামলা সাক্ষ্যগ্রহণ করছেন বরগুনার আদালত।

এ পর্যায়ে হাইকোর্ট বলেন, এভাবে সাক্ষ্য নিতে বাধা আছে কি? আইনজীবী বলেন, বাধা নেই। তবে একটি মামলার ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন। যদি দ্রুত নিষ্পত্তি করতে হয় তাহলে দেশের সব মামলার ক্ষেত্রেই তা হতে হবে।

আদালত বলেন, সুপ্রিম কোর্ট থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। সাক্ষী আদালতে হাজির হলে তার বক্তব্য রেকর্ড করতে হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, আবেদনকারী মিন্নি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে আমি এখনও কোনো ডকুমেন্টস পাইনি। তাই আমার সময় প্রয়োজন। এ সময় আবেদনে আপত্তি জানান মিন্নির আইনজীবী। তখন আদালত বলেন, আমরা তো আপনার আবেদন শুনব। এরপর আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বরগুনা থেকে ঢাকার আদালতে মামলা ট্রান্সফার (বদলি) চেয়ে আয়শা সিদ্দিকা মিন্নি আবেদন করেন। বরগুনায় তার জীবনের শঙ্কা থাকায় এ আবেদন করা হয়।

২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা