সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বোলিংয়ে মুশফিকুর রহীম

news-image

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে মাঠে ফেরার পর নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। শুধু সেঞ্চুরি করেই ক্ষ্যান্ত হননি মুশফিক। সেটাকে টেনে নিয়ে গেলে দেড়শ’র কাছকাছি। শেষ পর্যন্ত আউট হয়েছিলেন ১৪০ রানে। দ্বিতীয় ইনিংসে যদিও মাত্র ৩৮ রান করে আউট হয়ে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এতটুকু পর্যন্ত সবই স্বাভাবিক। তিনি ব্যাটসম্যান। ব্যাট হাতে ভালো করবেন, খারাপ করবেন- এ আর তেমন আকর্ষণীয় নিউজ কি? কিন্তু আজ মুশফিক যেটা করলেন সেটা অস্বাভাবিক। ক্রিকেট ভক্তদের চিন্তারও বাইরে।

হঠাৎ করেই গ্লাভস খুলে, ফিল্ডিং ছেড়ে বল নিয়ে হাত ঘুরাতে চলে এলেন বোলিং মার্কে। মাঠে উপস্থিত গোটা কয়েক দর্শক, সমর্থক কিংবা ক্রিকেট কর্মকর্তাদেরও চক্ষু চড়কগাছ।

কিন্তু না সত্যি সত্যি মুশফিক বল করতে এলেন। পেস বোলিং নয়, স্পিন। ডান হাতের আঙ্গুল ঘোরালেন তিনি- অফ স্পিনার। ৩ ওভার বোলিং করে দিলেন ১৭ রান। ৫.৬৬ করে গড়। স্বাভাবিকভাবেই কোনো উইকেট পাননি।

কক্স বাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নর্থ জোনের হয়ে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামেন মুশফিকুর রহীম। যদিও শেষ পর্যন্ত তার দল এই ম্যাচে ইস্ট জোনের কাছে হেরে গেছে ৮ উইকেটের ব্যবধানে।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুশফিক এখন পর্যন্ত তিন ম্যাচে বল করেছেন। তিনবারই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে উত্তরাঞ্চলের হয়ে বল করেন। ২০১৩ সালে মধ্যাঞ্চলের বিপক্ষে ১০ ওভারে ২৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন মুশফিক। পরের মৌসুমে পূর্বাঞ্চলের বিপক্ষে তিনি বল করেছিলেন ২ ওভার। ক্যারিয়ারে বল হাতে মুশফিকের সফলতা একটি মাত্র উইকেট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী