সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য দেশে ব্যবসা স্থানান্তর না করতে চীনা রাষ্ট্রদূতের আহ্বান

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করার প্রেক্ষাপটে চীনের বিকল্প হিসেবে অন্য দেশে ব্যবসা স্থানান্তর না করতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিক্যাব’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

‘ডিক্যাব টকে’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে অন্য দেশে ব্যবসা স্থানান্তর হবে ব্যয়বহুল, অসম্ভব এবং অপ্রয়োজনীয়।

রোহিঙ্গা ইস্যুতে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিয়ানমারই এখানে মূল ভূমিকা পালনকারী, চীন নয়। তবে এই সমস্যার সমাধানে চীন দুই দেশকেই সহায়তা করছে।

তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিরোধ অনেকটা স্বামী-স্ত্রীর ঝগড়ার মতো। আর কোনও দম্পতি যদি তৃতীয় পক্ষের কাছে যান, তাহলে তাদের সমস্যার সমাধান হয় না।

চীন মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধ এবং বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় বলেও উল্লেখ করেন লি জিমিং।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় পদ্ধতির কথা উল্লেখ করে এ বিষয়ে দ্রুত অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী