সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

news-image

নিউজ ডেস্ক : মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

পরে রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে তা খারিজ করেছেন আদালত। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

৬৭ বছর পূর্ণ হয়ে যাওয়ায় মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে থাকতে পারেন না মর্মে দাবি করে তার পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত নভেম্বরে রিটটি করেন ইউনুস আলী।

পর দিন রিট আবেদনটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। আদালত বিব্রতবোধের কথা জানান।

পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষে আজ আদেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে