ঢামেকে অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান বেগম (৭০) নামে ওই নারীর মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকাল ৬টার দিকে গ্যাসের লিকেজ থেকে একই পরিবারের আটজন দগ্ধ হন। দগ্ধদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
তিনি বলেন, গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।











