,

অবশেষে সেই বস্তাবন্দি তরুণীর পরিচয় মিলল

news-image

রংপুুর ব্যুরো : রংপুর সদরের মমিনপুর মিলেরপাড়ের তিস্তা সেচ ক্যানেলের সেতুর কাছ থেকে উদ্ধার হওয়া সেই বস্তাবন্দি তরুণীর পরিচয় মিলেছে অবশেষে।তার নাম রুকাইয়া ইসলাম সুমি। সে দিনাজপুরের ফুলবাড়ি সরকারি ডিগ্রী কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌর শহরের ২ নং ওয়ার্ডের মুন্সিপাড়ায়।আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর কোতোয়ালি থানার এসআই জাকির আহমেদ।

তিনি জানান, রবিবার সকালে এক কৃষক জমিতে চারা লাগাতে গিয়ে তিস্তার সেচ ক্যানেলের সেতুর নিচে ইউরিয়া সারের বস্তায় বন্দি অবস্থায় লাশটি দেখে ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানালে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল মমিনপুর মিলেরপাড় তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচ থেকে তরুণীর বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় প্রেম ঘটিত কারণে ধর্ষণের পর তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়।

এদিকে লাশ উদ্ধারের সময় মেয়েটির পরনে ছিল বোরকা ও পায়জামা। দুই পায়ে ছিল রূপার তৈরি নুপুর। পাশে ভ্যানিটি ব্যাগটি পড়েছিল। সেই ব্যাগে থাকা কাগজপত্রে প্রাথমিকভাবে তার পরিচয় মিলেছে।পুলিশ জানায়, তরুণী নাকে রক্ত ও গালে আ্গংুলের আঁচড়ের ছাপ ছিল। তার গায়ের রঙ ফর্সা। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুর সদর কোতয়ালী থানার ওসি এসএম সাজেদুর রহমান বলেন, এটি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা