সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ সদস্য থেকে বাদ পড়বে তিনজন

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের বাংলাদেশ টেস্ট স্কোয়াড আরো সংক্ষিপ্ত করা হবে। এখান থেকে তিনজনকে বাদ দিয়ে স্কোয়াড আনা হবে ১৩ জনে। বাদ যাওয়া তিনজন খেলবেন বিসিএলের ফাইনাল ম্যাচে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে শনিবার ( ২২ ফেব্রুয়ারি)। কিন্তু একই দিন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ফাইনাল ম্যাচ থাকায় ১৬ সদস্যের দল কমানোর ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ সদস্যের দল রাখার প্রয়োজন নেই। ম্যাচের আগে চারদিন অনুশীলনের পরই সেখান থেকে তিনজনকে বাদ দিয়ে বিসিএলের ফাইনাল খেলার জন্য পাঠানো হবে।

বিসিবির প্রধান নির্বাচক বলেন,

‘‘২১ তারিখ অনুশীলনের পরই ১৬ জনের স্কোয়াড কমিয়ে ১৩ জনে আনা হবে।

আমরা চাচ্ছি যারা জাতীয় দলে খেলবেন না, তারা যেন বসে না থেকে বিসিএলে খেলতে পারে।’’

জিম্বাবুয়ের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ দল আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে অনুলীন শুরু করবে বলেও জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী