,

দিল্লির মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিলেন কেজরিওয়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বারের জন্য ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল।

রাজধানীর রামলিলা ময়দানে তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে লক্ষাধিক মানুষের সামনে শপথ নেন কেজরিওয়াল।খবর এনডিটিভির।

রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল।

কেজরিওলের পর এ দিন দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মণীশ সিসৌদিয়া। স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যেন্দ্র জৈন।

এ দিন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এ মুহূর্তে নিজের নির্বাচনী কেন্দ্র বারানসি সফরে গেছেন প্রধানমন্ত্রী।

কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে হাজির হননি তিনি। তবে বিজেপিবিরোধী শিবিরের কোনো নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি।

২০১৫ সালেও রামলিলা ময়দানেই শপথ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবারের নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আট আসন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর