,

নেপালী তরুণী প্রেমের টানে টাঙ্গাইলে

news-image

নিউজ ডেস্ক : নেপালী এক তরুণী প্রেমের টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন। ভালোবাসার মানুষকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নেপালী তরুণী সানজু কুমারী খাত্রী (২০)। সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হুমায়ুন ক‌বি‌রের ছেলে প্রবাসী নাজমুল হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বর্তমানে নাজমুলের বাড়িতে বাঙালি নারীদের মতো সংসারও শুরু ক‌রে‌ছেন সানজু। প্রেমিক নাজমুল হো‌সেন জানান, মালয়েশিয়া থাকাকালীন সানজু কুমারী খাত্রীর সঙ্গে প‌রিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ৪ বছর ধ‌রে চ‌লে তা‌দের একে অপরের সঙ্গে চেনা জানা ও প্রেমের সম্পর্ক। গত ১৫ দিন আগে দুজ‌নে বাংলাদেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

নাজমুল বলেন, সানজুর ধর্ম ছিল হিন্দু। কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করায় তার নাম রাখা হয়েছে খাদিজা। সে বাঙালি আচার-আচরণ ও পোশাক পরিধান করলেও ভাষাগত কিছু সমস্যা আছে। সে বাংলা ভাষা বুঝে কিন্তু বলতে কিছুটা সমস্যা হয়। এর আগে টাঙ্গাইলে আদালতের মাধ্যমে কোর্ট ম্যারেজসহ স্থানীয় নিকাহ রেজিস্ট্রার দিয়ে বিবাহ সম্পূর্ণ করা হয়।

নেপালের কাঠমান্ডু শহরেই মেয়েটির বাড়ি সেখান থেকে পারিবারিক সম্পর্ক ছিন্ন করে নাজমুলের হাত ধরে বাংলাদেশে আসে সানজু। বি‌দেশি এক নারী ভালোবে‌সে বাংলা‌দে‌শে এসে‌ছে এমন সংবাদ শুনে তাদের দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছে নাজমুল হো‌সেনের বা‌ড়ি‌তে।

নাজমুলের বাবা হুমায়ুন কবীর বলেন, ‘ছেলের বউ দেখে আমরা খুব খুশি হয়েছি। ওদের আনন্দেই আমরা আনন্দিত।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর