,

কাশিমপুর কারাগারে হাজতির বিয়ে!

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি এক হাজতির বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেল পৌনে ৩টার দিকে কারাগারের অফিস কক্ষে ওই হাজতির বিয়ে সম্পূর্ণ হয়।

নারী ও শিশু নির্যাতন মামলায় ওই বন্দির সঙ্গে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

বর গাজীপুরের শ্রীপুর উপজেলা চিনাশুখানিয়া এলাকার আব্দুল হকের ছেলে মো. স্বপন এবং কনে একই এলাকার আব্দুল কাদিরের মেয়ে আয়শা খাতুন।

জানা গেছে, গত প্রায় দুই বছর আগে স্বপন একই এলাকার আয়শা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি স্বপনকে অবগত করলে তিনি অস্বীকার করেন। উপায় না পেয়ে মেয়েটি শ্রীপুর থানায় (মামলা নং- ৪৪ (১২) ১৮) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে গতকাল কারাগারে তাদের বিয়ে সম্পূর্ণ হয়।

স্থানীয় কাজী আশরাফুর আলম তাদের বিয়ে পড়ান। এ সময় বর ও কনের বাবা-মা, তাদের এক বছরের ছেলে ও পরিবারের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর