সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকপির পুষ্টিগুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : শীতকাল ফুলকপির মৌসুম। ক্যানসার সেল বা কোষ (ক্যানসারের উপকরণ) ধ্বংস করে ফুলকপি। মূত্রথলি, প্রস্টেট, স্তন ও ওভারির (ডিম্বাশয়) ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপকারী বন্ধু এ সবজি। এতে প্রাকৃতিক কিছু উপাদান রয়েছে। এ উপাদানগুলোই কাজ করে ক্যানসার সেলের বিরুদ্ধে। প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও ‘এ’র বসতি ফুলকপিতে। ভিটামিন ‘সি’ এবং ‘এ’ এ সময়ের অসুখগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে। যেমন- জ্বর, কাশি, সর্দি, টনসিলে ইনফেকশন। আর ভিটামিন ‘এ’ সবার চোখের জন্য ভীষণ জরুরি।

ছোট-বড় সবার জন্য বয়ে আনে সুফল। খাবার চিবাতে পারে- এমন শিশুর জন্য চাল-ডালের সঙ্গে ফুলকপি, মিষ্টিকুমড়া, কাঁটা ছাড়ানো ছোট মাছের খিচুড়ি ভীষণ উপকারী। উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল ও ডায়াবেটিসের রোগীরা কোনো রকম ভীতি ছাড়াই খেতে পারেন এ সবজি। তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে, তারা ফুলকপি পরিহার করুন। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ আমিষ। দুর্বল কিডনি অতিমাত্রায় আমিষ গ্রহণ করতে পারে না।

ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্যসহ পাকস্থলী, কোলন, পায়ুপথ ক্যানসারের বিরুদ্ধে অবদান রাখে। এ সবজি আমাদের দেহে গয়ট্রিন নামক হরমোন বাড়িয়ে দেয়। এ হরমোন গয়টার অসুখ তৈরি করে। তবে সবার নয়। যাদের থাইরয়েড গ্ল্যান্ড দুর্বল বা কোনো জটিলতা রয়েছে, তাদের ফুলকপি খাওয়া অনুচিত। গলগন্ড, কিডনির রোগী ছাড়া ফুলকপি সবার জন্য যথেষ্ট উপকারী।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন