সৌদি জোটের ইয়েমেনে হামলায় নিহত ৩০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছে । গতকাল শনিবার আল জওফ প্রদেশে হামলাটি হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আল জওফে সৌদি জোটের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতি বিদ্রোহীরা। তারপরই জোট বাহিনী প্রতিশোধমূলক এ হামলা চালায় বলে দাবি তাদের।

আল জওফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুতি পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়,সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় আজ অন্তত আট দফা হামলা চালায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

হুতিদের অভিযোগটি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। সৌদি জোট জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করলেও পাল্টা বিমান হামলার বিষয়ে কিছু বলেনি।

শুক্রবার আল মাসিরাহের প্রতিবেদনে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়,আল জওফে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘শত্রু বাহিনীর’ একটি টর্নেডো জঙ্গি বিমান ভূপাতিত করা হয়েছে।

তবে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানিয়েছেন, তাদের যুদ্ধবিমানটি নিজেই বিধ্বস্ত হয়েছে, ভূপাতিত করা হয়নি। তবে মালকি জঙ্গিবিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে ইরানপন্থী শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এরপরই হুতিদের বিরুদ্ধে যুদ্ধে নামে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি জোট বাহিনী।

অনেক পর্যবেক্ষক এ দুপক্ষের লড়াইকে আঞ্চলিক শত্রু সৌদি আরব ও ইরানের মধ্যকার ছায়া যুদ্ধ হিসেবে বিবেচনা করে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ